ব্লগার বা অন্যযেকোন সাইটেই পিকচার আপলোড করাটা কিছুটা আমার ঝামেলার মনে হয় ।মাঝে মাঝে টেকটিউনসেই ছবি আপলোড করতে সিরিয়াস বিরক্ত লাগে সেজন্য আমি মাঝে মাঝে প্রথমে Imageshake.us এ ছবিটা আপলোড করি তারপর পিকচারের Direct link টা টেকটিউনস এ পেস্ট করে দেই ব্যাস আমার আর পিকচার আপলোড করার ঝামেলা নাই।কিন্তু গতকাল রাতে আরও সহজ একদম স্মোথ একটা সফটওয়্যার পেলাম এতে আমার পিকচার আপলোড করার ঝামেলা একদমই শেষ বরং এখন আমার অকারনে পিকচার আপলোড করতে ইচ্ছা করে

সফটওয়্যারটির নাম হল ImageShack Uploader এটি দিয়ে আপনি সরাসরি ডেস্কটপ হতেই পিকচার আপলোড করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে।আপনি শুধু পিকচারটি Drag করে বা সিলেক্ট করে দিয়ে Upload বাটনে ক্লিক করবেন ।ছবিটি সাথে সাথে Image shake এ আপলোড হয়ে এর অনেকগুলো অপশন দেখাবে এখান হতে Direct Link টি কপি করে যে জায়গায় ছবিটি দেখাতে চান সেখানে পেস্ট করে দিন ব্যাস ছবিটি সেখানে দেখাবে।


Blogger সহ সকল সাইটেই এই ভাবে সহজে পিকচার আপলোড করতে পারবেন।

প্রথমে এখান http://code.google.com/p/imageshack-uploader/downloads/listহতে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।এবার ওপেন করে ADD এ ক্লিক করে যে ছবিটি আপলোড করতে চান তা সিলেক্ট করুন বা DRAG করে এনে ছেড়ে দিন।এবার Upload এ ক্লিক করুন ছবিটি আপলোড হওয়ার পর ছবিটি ব্যবহার করার অনেক অপশন পাবেন Direct link টি কপি করে
Img তে ক্লিক করে Direct link টি পেস্ট করে দিন ব্যাস কাজ শেষ অথবা Hot Link for web টি কপি করে যেখানে ছবিটি ব্যবহার করতে চান সেখানে পেস্ট করে দিন ঠিক একইভাবে ব্লগারেও ইমেজ অ্যাড করার অপশন এ ক্লিক করুন এবার নিচের অপশন মানে Web address সিলেক্ট করুন বক্সে ডাইরেক্ট লিংকটি পেস্ট করুন এবার Ok করুন এইভাবে সবধরনের সাইটে আপনি ব্যবহার করতে পারবেন ।আর কিছুই করতে হবেনা তবে ব্যবহার করার পর বুঝতে পারবেন কতটা সহজ পিকচার আপলোড করা।

0 comments:

Post a Comment