ওয়েব সাইট ডিজাইনার বা অন্য যেকোন ব্লগারকে ইমেজ নিয়ে প্রচুর কাজ করতে হয় । অনেক ছবি রিসাইজ করার প্রয়োজন পরে । এর জন্য কিছু টুল পাওয়া যায় , কিন্তু অনেক সময় ওগুলোও ঝামেলা করে । এই অবস্থা থেকে মুক্তির জন্য ব্যবহার করতে পারেন একটি চমৎকার ইমেজ রিসাইজার টুল । টুলটি হল Image Resizer । এটি PowerToy এর একটি ক্লোন সফটওয়্যার । সবচেয়ে মজার বিষয় এটি হচ্ছে ওপেন সোর্স টুল ।


কার্যপদ্ধতি:


এটির কার্যপদ্ধতি ও অনেক সহজ । প্রথমে এটি নামিয়ে ডাউনলোড করে নিন । তারপর প্রয়োজনীয় সংখ্যক ছবি সিলেক্ট করে মাউসের রাইট বাটান ক্লিক করুন । এবার “Resize Picture” নামে একটি বাটান দেখতে পাবেন , তাতে ক্লিক করুন । এবার একটি নতুন উইন্ডো দেখতে পাবেন , এতে রিসাইডকৃত ইমেজের সাইজ দিয়ে দিন । তাছাড়া যদি ছোট ইমেজ কে উক্ত সাইজের মত বড় না করতে চান তাহলে “Make pictures smaller but not larger” এর পাশের বক্সে টিক দিন । ডিফল্টভাবে আসল ইমেজও থাকবে এবং রিসাইজ করা নতুন ইমেজ তৈরী হবে , এটা না করতে চাইলে “Resize the original pictures” এর পাশের বক্সে টিক দিন । সব শেষে “OK” চাপুন । একসাথে সব ইমেজ মাপ মত রিসাইজ হয়ে যাবে ।
ডাউনলোড    http://imageresizer.codeplex.com/Release/ProjectReleases.aspx?ReleaseId=30247

0 comments:

Post a Comment