যে সব মোবাইলে মেমোরি কার্ড নেই কিন্তু ফোন মেমোরী আছে যেমন- নোকিয়া ১১১০, ১৬০০, ১২০০, ১২০২, ১২০৮, ১২০৯, ১৬৫০, ১৬৮০, ৬০২০, ২৬১০, ৩১০০, ৩১২০ আরও অন্যন্য মডেল যেগুলোতে আপনি মিডি, এমপিথ্রি রিংটোন, পিকচার, গেমস ইত্যাদি ঢুকাতে পারবেন। সফটওয়্যারটির নাম MobiMB Mobile Media Browser। এই কাজটি করতে গেলে আপনাদের আরেকটি কাজ করতে হবে সেটি হলো ডাটা ক্যাবল জোগাড় করা। ডাটা ক্যাবল আপনি ১০০-১৪০টাকার ভেতরে ঢাকার গুলিস্থান পাতাল মার্কেট, ইষ্টান প্লাজা, মোতালিব প্লাজা বা আরও অনেক জায়গায়ই একটু খোজ করলে পাবেন। ডাটা ক্যাবলের মধ্যে usb এবং serial cable দুই ধরনের ক্যাবলই পাওয়া যায়। এর মধ্যে serial cable টিই ভালো। কারন এতে ড্রাইভার পাওয়ানোর কোন ঝামেলা নেই। এখন সফটওয়্যারটি ডাউনলোডhttp://www.mediafire.com/?nwoint1kkmy করে ছবির মতো কাজ গুলো করে নিন। আরও সুরেলা রিংটোন, গান, গেমস উপভোগ করুন।

0 comments:
Post a Comment