আপনারা সবাই জানেন যে বর্তমানে Gtalk ম্যাসেঞ্জারটি Yahoo এর সাথে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। Yahoo এর মত Gtalk এও রয়েছে একইসাথে অনেক একাউন্টে লগ ইন হবার সুবিধা। ইয়াহুতে যেমন বিভিন্নভাবে একাধিক একাউন্টে লগ ইন করা যায় ঠিক তেমনি Gtalk এর একাধিক একাউন্টে লগ ইন হবার একাধিক উপায় রয়েছে। আমার কাছে যে উপায়টা সব চেয়ে মনে হয়েছে সেই উপায়টাই এখানে লিখছি।


কিভাবে Gtalk এর একাধিক একাউন্টে লগ ইন হবেন?

এর জন্য প্রথমে Start—Program Files—Gtalk এ যান, এবার Google Talk নামে আইকনের উপর রাইট ক্লিক করুন এবং Properties সিলেক্ট করুন। এবার দেখুন Target নামের পাশে একটা Box রয়েছে। এবং এই বক্সে একটি ঠিকানা লেখা আছে। এবার এই ঠিকানার শেষে “ /nomutex” লিখাটি যুক্ত করে দিন। বুঝতে পারছেন না? তাহলে একটি উদাহরণ দেখুন।

মনে করুন Target বক্সে লিখা আছেঃ- “”C:\Program Files\Google\Google Talk\googletalk.exe” /startmenu” এখন এই লিখাটির শেষে যুক্ত করুন “ /nomutex” এই লিখাটি, তাহলে Target বক্সের লিখাটি হল “ /nomutex” । এখন OK বাটনে ক্লিক করুন। এবার যত খুশী Gtalk এর উইন্ডো ওপেন করুন আর যতখুশী তত gtalk আইডিতে লগ ইন করুন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।

0 comments:

Post a Comment