বিভিন্ন ধরনের আবেদন ফর্মের সাথে  আমাদের ছবি সংযোজন করতে হয় । যারা চাকুরির জন্য আবেদন করতে থাকেন তাদের যে কত কপি ছবি লাগে তার কোন হিসাব নেই । সাধারনত স্টুডিও হতে প্রতি কপি পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট দিতে দশ টাকা খরচ হয় । এই হিসাবে যাদের বেশি ছবির দরকার তাদের খরচের পরিমাণটাও অনেক ব্যাপক । তাই একটু বুদ্ধি করলেই এই খরচ অনেক কম হয় । মাত্র ৭ টাকায় পাসপোর্ট সাইজের ৬ কপি অথবা স্ট্যাম্প সাইজের ২০ কপি ছবি প্র্রিন্ট করা সম্ভব । এই কাজটি আপনাকে নিম্নরূপে করতে হবে ।


১) প্র্রথমে আপনার পিসির হার্ডড্রাইভে আপনার ছবিটি সংরক্ষণ করুন।

২) ফটোসপ ওপেন করুন ।

৩) Ctrl+O  চেপে আপনার ছবিটি ওপেন করুন ।

৪) Ctrl+A এবং Ctrl+C চাপুন ।

৫) Ctrl+N চাপুন।

৬) পাসপোর্ট সাইজের জন্য –

Name: PP

Width: 1.57 inches

Height: 1.96 inches

Resolution: 300 pixels/inches

আর স্ট্যাম্প সাইজের জন্য –

Name: S

Width: 0.8 inches

Height: 1 inch

Resolution: 300 pixels/inches

মানগুলো লিখে ok করুন।

৭) Ctrl+V চাপুন এবং Ctrl+T চাপুন। অত:পর ছবিটির সাইজ ঠিক করুন ।

৮) Ctrl+A এবং Ctrl+C চাপুন ।

৯) Ctrl+N চাপুন।

১০) 4R এর জন্য-

Name: 4R

Width: 4 inches

Height: 6 inches

Resolution: 300 pixels/inches

লিখে ok  করুন ।                                                                                                                                        ১১) Ctrl+V চাপুন । এই ছবিটিকে ড্রাগ করে বাম দিকের উপরে কোনায় সাজান । এরপর Ctrl+Alt চেপে ছয়টি ছবি ড্রাগিং করে সাজান । প্রতিটি ছবির মাঝে কিছু পরিমাণ ফাকা জায়গা রাখতে হবে ।


১২) Jpeg ফরমেটে ছবিটিকে Save As করুন।

১৩) এই 4R ছবিটি যেকোন ল্যাবে (স্টুডিও বাদে) মাত্র ৭ টাকা খরচে আপনি প্রিন্ট করতে পারবেন । আর পেয়ে যাবেন ছয় কপি ছবি ।

0 comments:

Post a Comment