অনলাইনে বিনা মূল্যে দরকারি ফাইল রাখার সেবা দিচ্ছে বেশ কিছু সাইট। এবার অ্যাডবি অ্যাক্রোব্যাট ডট কম দিচ্ছে ৫ গিগাবাইট জায়গা, আর তা বিনা মূল্যেই।
সঙ্গে দিচ্ছে ডেস্কটপ প্রোগ্রাম দিয়ে সহজেই ফাইল প্রকাশ ও নামানোর সুবিধা।
এ জন্য প্রথমে http://www.acrobat.co/m ঠিকানার সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।
অ্যাক্রোব্যাট ডট কমে ঢুকেও ফাইল প্রকাশ ও সংগ্রহ করা যাবে। অনলাইনেই এসব ফাইল সম্পাদনা করা যাবে।
তবে ওয়েবসাইটে না গিয়ে ডেস্কটপ কম্পিউটারের প্রোগ্রাম দিয়ে ফাইল প্রকাশ বা নামাতে হলে ক্লাউড ড্রাইভ নামের ১.৯ মেগাবাইটের প্রোগ্রাম http://www.driveoncloud.com/ ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ ৭-এ চলবে।
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment